• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মহাখালী ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে চারটায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ছিলেন।

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গত রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে মহাখালী ফিলিং স্টেশনে দগ্ধ অবস্থায় মীর হোসেনকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

আজ বিকেলে ২নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
কোনো ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী