• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০২:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম।

এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষণাকালে আবিদুল ইসলাম বলেন, আগামী ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক অধিকার চর্চার এক গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা ১০টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, যা ক্যাম্পাসকে আরও আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা একযোগে কাজ করব, ইনশাআল্লাহ।

ছাত্রদলের ১০ দফা ইশতেহার হলো:

১. আধুনিক, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস গঠন।

২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষমতা বৃদ্ধি।

৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা গ্রহণের সুবিধা।

৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন।

৫. পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যাটারিচালিত শাটল সার্ভিস।

৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান।

৭. তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ; ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি।

৮. ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস।

১০. কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, এবং নির্বাচনী ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল জবি ছাত্রদল
শিগগিরই সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
শিগগিরই সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
আত্মপ্রকাশ করলো জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’
আত্মপ্রকাশ করলো জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’