• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকার মার্কিন  দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৯:২৮ এ.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন -ছবি সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন -ছবি সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, ‘যেটুকু জানা গেছে, সেটা ইনফরমাল এবং সেটা আমার কাছে আসেনি। যদি আসলেই এটি নিরাপত্তা সংক্রান্ত বিষয় হয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বলতে পারবে।’

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত নির্দিষ্ট ধর্মাবলম্বী কর্মীদের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে আইনমন্ত্রী
শেখ হাসিনাকে আইনমন্ত্রী ‘হুঙ্কার দিয়ে লাভ নেই, দেশের সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’
শেখ হামাদ বিন খলিফা আল থানি
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
জুলাই স্মৃতি জাদুঘর
৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী