• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এশিয়া কাপ

খরচ বাঁচাতে ক্রিকেটারদের ভাগে ভাগে দুবাই পাঠাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক    ২৯ আগস্ট ২০২৫, ০১:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের নতুন আইন ও ‘ড্রিম ১১’-এর প্রধান স্পন্সরশীপ ছাড়ার পর খরচ বাঁচাতে বিরল সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেটাররা একই ফ্লাইটে যাত্রা করবেন না; প্রত্যেকে নিজেদের শহর থেকে দুবাই পৌঁছাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে বিরল বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। 

সাধারণত ভারতের বাইরে সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা একটি নির্দিষ্ট শহরে একত্রিত হন। আগে অনেক সময় দিল্লিতে ক্রিকেটাররা একত্রিত হয়ে সেখান থেকে খেলতে যেতেন। এখন মুম্বাই থেকে রওনা দেন ক্রিকেটাররা। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সেই দৃশ্য দেখা গেছে। কিন্তু এবার তার অন্যথা হবে।

জানা গিয়েছে, যাতায়াতের খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, “৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন। ৫ সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম অনুশীলন হবে। মুম্বাই থেকে সবাইকে পাঠাতে হলে প্রথমে ক্রিকেটারদের এখানে আসতে হতো। সে ক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ ও ক্রিকেটারদের টিকিটের বিমানযাত্রার খরচ দু’বার করে দিতে হতো। তাই এবার সবাই নিজ নিজ শহর থেকে যাবে।”

প্রশ্ন উঠছে, আগেও তো দু’বার করে খরচ দিতো বোর্ড। তাহলে এখন কেন দিতে চাইছে না তারা? ওই কর্মকর্তা বলেন, “কয়েক জন ক্রিকেটার মুম্বাই থেকে যাবে। কিন্তু সবাই মিলে মুম্বাই এসে তারপর এখান থেকে দুবাই যাওয়ার কোনও মানে নেই। অন্যান্য দেশের তুলনায় দুবাইয়ের দূরত্ব কম। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমান ভারতের দলে থাকা কয়েকজন ক্রিকেটার এখন দিলীপ ট্রফি খেলছেন। কোয়ার্টার ফাইনাল শেষে তারা এশিয়া কাপের জন্য যোগ দেবেন। ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে এবং ১৯ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের সঙ্গে খেলবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার
রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার
নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
মিরাজের ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড
মিরাজের ঘূর্ণিতে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড