• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামলার ঘটনায়

বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৫:২২ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২০ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। 

শফিকুল আলম বলেন, নুরুল হক নুর অসুস্থ, ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। তার দলের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এটার টারমস অব রেফারেন্স এবং আরও কোনও সদস্য থাকবে কিনা সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া গতকালকের সংঘর্ষের ঘটনায় জাতীয় পার্টির কোনও ভুমিকা ছিল কিনা তাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই স্মৃতি জাদুঘর
৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ
‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস
মাহ্‌দী আমিন
শিক্ষার্থীবান্ধব যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে প্রশাসন: মাহ্‌দী আমিন