• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঠাকুরগাওয়ে অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শষ্কায় কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০২:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টানা চারদিন ধরে বৃষ্টি আর দমকা বাতাসের কারণে, ঠাকুরগাঁওয়ের উপজেলার কৃষকেরা আমন ধান ও আলু নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। রাতদিন রিমিঝিম বৃষ্টি আর আচমকা দমকা বাতাসের কারণে আমন ধানের গাছ গুলো মাটিতে লুটিয়ে পড়েছে, তার সাথে আগাম আমন কাটার পর যে সকল কৃষক আলুর বীজ বপন করেছেন, তাঁরাও দুঃশ্চিনতায় দিন কাটাচ্ছেন।

ঠাকুরগাঁও সদরের গড়েয়া,ভূল্লী,রুহিয়া,হরিপুর, বালিয়াডাঙ্গী,পীরগন্জ সহ জেলার উপজেলা গুলোর চিত্র একই রকম। 

ঠাকুরগাঁও উপজেলার গড়েয়া ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন জানান, আমি প্রায় দুই  বিঘা জমিতে আমন ধান  রোপণ করেছি কিন্তু আচ্ছন্ন বিরুপ আবহাওয়া বৃষ্টির কারণে, ধানের গাছ গুলো মাটিতে নুয়ে পড়েছে, এখন ধান গামো হয়েছে আর কয়েকদিন গেলে ধান পরিপক্ব্ত হতো একই তো কারেন্ট পোকার আক্রমণ, এবার মনে হচ্ছে লাভের চেয়ে লোকসানের মুখ গুনতে হবে  বেশি। কৃষক রুবেল রানা জানান, আমি তিন বিঘা আগাম আমন ধান কেটেছি গত পাঁচদিন হলো কিন্তু বৃষ্টির পানিতে কাটা ধান পানিতে তলিয়ে গেছে এখন কি করব ভেবে পাচ্ছি না ।

একই গ্রামের বাসিন্দা মাসুদ রোহান, জানান আমি আগাম জাতের আমন ধান কাটার পর আলুর বীজ রোপণ করেছি কিন্তু বৃষ্টির পানির কারণে জমিতে পানি জমে আছে আলুর বীজ গুলো  নষ্ট হয়ে যাচ্ছে।এভাবে চলতে থাকলে আমাদের লাভ তো দুরের কথা লোকসানের প্রহর গুনতে হবে আরও স্থানীয় কৃষকগণ অতি  বৃষ্টির জন্য আগাম লাগানো পাকা  ধান কাটতে পারছেন না, কেউবা আলুর বীজ লাগাতে পারছেন না। 

কৃষি অফিস জানিয়েছে, যেসব জমিতে আমন ধানে থোর দেখা দিয়েছে এবং ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হওয়ায় সহজে ধান বের হতে পারবে এবং এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২