• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু ফরহাদ ওই এলাকার মো. ফয়সাল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে পাশে রেখে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। কিছুক্ষণ পর হঠাৎ ফরহাদকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে গোসলের জন্য খনন করা গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা।

দ্রুত উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২