• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

কুষ্টিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে পৌঁছে দিতে গণমিছিল ও লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কুষ্টিয়া পৌর চত্বরে জড়ো হন।এর পর পৌর চত্বর থেকে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। 

এই সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কাজল মাজমাদার , কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২