• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

জাতীয় নির্বাচনের পর অমর একুশে বইমেলা

ভিওডি বাংলা ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পি.এম.
অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড়। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলা–২০২৬ এর তারিখ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে মেলার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয় বলে একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে কয়েকটি সময়সীমা প্রস্তাব করে প্রকাশক–বিক্রেতা সমিতি। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়—জাতীয় নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনের প্রস্তাবটি বাস্তবসম্মত। তাই নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পরই বইমেলার আনুষ্ঠানিক সময় ঘোষণা করা হবে।

বাংলা একাডেমির বিবৃতিতে আরও বলা হয়, অমর একুশে বইমেলা–২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ