• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ১০:১১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী আয়োজন করা হয়েছে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলার। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলা আকর্ষণ করছে শিক্ষার্থীসহ সকল বয়সী মানুষকে।

ডিসি পর্যটন পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবটি আয়োজন করা হয়েছে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই প্রতিপাদ্যকে ধারণ করে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

চারদিকে হরেক রকমের বাহারি পিঠার পসরা—ভাপা, চিতই, পাটিসাপটা, মালপোয়া, নকশী, বিবিয়ানা পিঠা—সবই পাওয়া যাচ্ছে মেলায়। ক্ষুদ্র উদ্যোক্তারা নিজ হাতে তৈরি পিঠা নিয়ে বসেছেন স্টলে, অন্যদিকে মৃৎশিল্পীরা প্রদর্শন করছেন নিজেদের সৃজনশীল শিল্পকর্ম।

দর্শনার্থীরা পছন্দের পিঠা চেখে দেখছেন, কেউ কেউ কিনে নিচ্ছেনও। সবাই বলছেন—শীতের শুরুতে এমন আয়োজন যেন প্রতিবছরই হয়। পিঠার স্বাদ আর মাটির শিল্পের ছোঁয়া একসঙ্গে উপভোগ করতে পেরে আনন্দিত তারা।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা ও সৃজনশীল করে তুলবে। আমরা চাই তরুণরা শুধু প্রযুক্তিনির্ভর না হয়ে সংস্কৃতির প্রতিও আগ্রহী হোক। এই মেলার মাধ্যমে তারা দেশের ঐতিহ্য ও ইতিহাস জানতে পারবে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২