• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশুপার্কে প্রশাসনের নজরদারি না থাকায় মাদক সেবীদের আড্ডা ও গোচারণ ভূমিতে পরিণত হয়ে বেহাল দশা হয়ে পড়েছে উপজেলা প্রশাসনের শিশুপার্কটি। উপজেলা সদরে থানার পাশে এর অবস্থান, স্থানীয়দের অভিযোগ এলাকায় চুরি, জুয়া ও মাদক কারবারি এবং মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

গত কয়েক দিনের ব্যবধানে হরিপুর কেন্দ্রীয় জাম্মে মসজিদের ওজুখানা থেকে দুটি পানির পাম্প চুরি হয়েছে। শিশুপার্কের চারদিকে কোনো সীমানা প্রাচীর না থাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পার্কের মাঠে চড়ে গরু-ছাগল আর সন্ধ্যা পর্যন্ত স্থানীয়দের নিয়মিত যাতায়াত খাকলেও সন্ধ্যার পর সেখানে জমে উঠে মাদক সেবীদের আড্ডা। 

দীর্ঘদিন ধরে শিশুপার্ক অবকাঠামো উন্নয়ন কাজের কোনো উদ্যোগ না থাকায় জরাজীর্ণ ও বেহাল দশ্য হয়ে পড়েছে শিশুপার্কের পরিবেশ। নষ্ট হয়ে যাওয়ার পথে শিশুদের বিনোদনের সরঞ্জাম গুলি। সন্ধ্যার পর মাদক ব্যবসায়ীরা এখানে মাদক বিক্রিও শুরু করে। পার্কের পাশেই  নেই কোনো থানা পুলিশের অভিযান। 

জানা যায়, ২০১৬-১৭অর্থবছরে উপজেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণকাজ শুরু হয়। ২০১৮ সালের শেষের দিকে পার্কটি চালু হয়। এসময় প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় করা হয় পার্কটি নির্মাণ এ।

স্থানীয়রা বলেন, পার্কটির যখন কাজ শুরু হয় তখন খুব আশান্বিত হয়েছিলাম যে, আমাদের এলাকার শিশু-কিশোরদের বিনোদনের জন্য ভালো কিছু একটা হচ্ছে। কিন্তু বর্তমানে এর পরিবেশ শিশুদের জন্য ভয়ংকর হয়ে উঠেছে। বখাটেদের উৎপারতা, মাদক সেবন, ইভটিজিং সবই চলে এখানে। এসব বন্ধ করে পার্কটি শিশুদের জন্য বিনোদনের পরিবেশ তৈরি করতে হবে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, পার্কে একাধিকবার অভিযান করে মাদকসহ আসামি ধরা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান চলমান রয়েছে। তবে আমরা এখন থেকে সেখানে আরোও তৎপরতা বাড়াবো। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, শিশুপার্কের বিষয়টি শুনেছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২