• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মনোনয়ন পরিবর্তনের দাবিতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিক্ষোভ মিছিল করেছে , কুমারখালী উপজেলা বিএনপি'র একাংশের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাত ৮ টা ৩০ মিনিটের দিকে কুমারখালী শহরে এই বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত  উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের  সমর্থকরা।  বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভকারীরা কুষ্টিয়া -৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ভুয়া - ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এই সময় বিক্ষোভকারীরা এই আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

ওই আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী নাম ঘোষণা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামাণিকের সমর্থকরাবিক্ষোভ বিক্ষোভ মিছিল বেড় করে এবং মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি করেন।

বিক্ষোভ মিছিল থেকে  বিক্ষোভকারীরা ঘোষণা দেন এই আসনে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি করা হবে।

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক  জানান, যার সঙ্গে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের যোগাযোগ নেই। তাকে মনোনয়ন দিলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না। মনোনয়ন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

‎কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বিএনপি কাকে মনোনয়ন দেবে সেটা দলের বিষয়। যারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে- আমি মনে করি তারা দলের বিরুদ্ধে আচরণ করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২