• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাঁধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে 'নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ' নামক সংগঠনের ব্যানারে শিক্ষকরা রাস্তা বন্ধ করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষকদের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। 

এসময় আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হলে তারা রাস্তা থেকে সরবে না। 

এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো— 'এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে', এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাবো না'।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
ব্রাজিল হেরে যাওয়ায় সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৫ আগস্ট থেকে পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর