• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোণা দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পি.এম.
ডা. এ জেড এম জাহিদ। ছবি: সংগৃহীত
ডা. এ জেড এম জাহিদ। ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ ব্যাপারে বুধবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

তিনি এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। 

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার 
ওরফে ঝুমা তালুকদার পদত্যাগ করেন। 

দ্বাদশ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন দেয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাঁড়িতে করে ৮ মাসের শিশুকে বের করলো ফায়ার সার্ভিস
পানিবন্দি হাঁড়িতে করে ৮ মাসের শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩