• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দলীয় প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তার কর্মী সমর্থকরা। বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচরে ৭১ সড়কে এই বিক্ষোভ মিছিল করে তাঁরা। পড়ে সড়কে বসে প্রতিবাদ সভা করেন। 

এসময় তাদের নেতার স্থগিত হওয়া মনোনয়ন অবিলম্বে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান সমর্থকেরা। নইলে এর চেয়েও বড় আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেন। এ সময় মিছিল থেকে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তাঁরা। 

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। 

এরপর মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে কামাল জামান মোল্লার নাম স্থগিত রাখা হয়।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাঁড়িতে করে ৮ মাসের শিশুকে বের করলো ফায়ার সার্ভিস
পানিবন্দি হাঁড়িতে করে ৮ মাসের শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩