• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ বাস্তবায়নে আজ আট ইসলামি দলের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ১০:১২ এ.এম.
রাজধানীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পল্টন থেকে পদযাত্রা শুরু-ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে পদযাত্রা করবে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে পল্টন থেকে এ পদযাত্রা শুরু হবে।

অংশগ্রহণকারী দলগুলো হলো-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। এর আগে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামী জানায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে তারা স্বাগত জানায়। তবে সেই আলোচনায় রেফারি নিয়োগের দাবি জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
ইশরাক হোসেন: ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার