• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

কামারখন্দ  (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পি.এম.
১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহাম-ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোহিঙ্গা নারী রোকেয়া বেগমকে নাগরিক ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ ঘটনায় গত ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক চিঠিতে প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে বিষয়টি বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানাজানি হয়।

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠি গত ২০ অক্টোবর ইস্যু হলেও প্যানেল চেয়ারম্যান মহোদয় এটি গত ৩ নভেম্বর পেয়েছেন। সেদিন থেকেই তিনি দায়িত্ব ছেড়েছেন।

জানা গেছে, রোহিঙ্গা রোকেয়া বেগম বাংলাদেশি নাগরিক না হয়েও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র সংগ্রহ করেছিলেন। এই সনদ ব্যবহার করেই তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে যান এবং সেখানে ধরা পড়েন।

এর আগে গত আগস্টে রোকেয়া বেগম ও তার স্বামী মো. আনিস ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২, জি-৪ এলাকার রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেন। 

রোহিঙ্গা রোকেয়া বেগমের কাগজপত্র থেকে দেখা যায়, তাকে দেওয়া ৪০২ নম্বর ক্রমিকের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রটি গত ৮ই আগষ্ট প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী স্বাক্ষর করেছেন।

ভিওডি বাংলা/মো. দিল কামারখন্দ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর