• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

বরগুনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

বরগুনা প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ১২:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনা সদর উপজেলা কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা শেষে ১,৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সাবিহা রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, সরকার কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানা ধরনের সহায়তা দিচ্ছে। প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন।

কৃষিবিদ সাবিহা রহমান বলেন, রবি মৌসুমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করব।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর