• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : সৈকত

ঝালকাঠি প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পি.এম.
বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বলেছেন, “আমি সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করতে না পারলে এমপি হওয়ার কোনো মানে নেই। আমি আপনাদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই। রাজনীতি করি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।”

তিনি আরও বলেন, “খুব শিগগিরই ঝালকাঠি-১ আসনে দল মনোনয়ন দেবে। আর যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে রাজাপুর-কাঁঠালিয়াকে একটি উন্নয়নশীল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব—রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতালসহ সবখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।”

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে গোলাম আজম সৈকত বলেন, “তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা সতর্ক হয়ে যান—জনগণের শক্তি তাদের আর বরদাস্ত করবে না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে, জনগণ ফিরে পাবে ভোট ও অধিকার। আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ মর্যাদা ও ন্যায়বিচার পাবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের ব্যর্থতায় দেশের অর্থনীতি ও কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদন সহায়তা দেওয়া হবে, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। আমরা অন্যায় বা প্রতিহিংসার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি চাই। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, মালয়েশিয়া শাখা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক মোল্লা ও সদস্য সচিব লিটু মাতুব্বর।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কাঁঠালিয়া কৃষকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলা সভাপতি এইচ. এম. বাদল, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতা-কর্মীর সক্রিয় ভূমিকা জরুরি।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর