• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারীপুর-২ মনোনয়নের দাবিতে মিছিল

মাদারীপুর প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-২ আসনে জেলা বিএনপি’র সদস্য সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে ইটেরপুলে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা। 

এ সময় তারা মাদারীপুর-২ আসন থেকে সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া। 

বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছে জাহান্দার আলী জাহান। অথচ ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বড় বড় নেতার জন্ম হয়েছে। তারা মাদারীপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছে। কিন্তু বিগত দিনে তাদের কোনো অস্তিত্বই মাদারীপুরে ছিল না। সাধারণ কর্মীদের খোঁজ খবরও নেয়নি তারা। 

এ সকল প্রত্যাশীদের মনোনয়ন না দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি’র প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ত্যাগী নেতা জেলা বিএনপি’র সদস্য সচিব জানান্দার আলী জাহান মনোনয়ন নিতে জোর সুপারিশ করেন তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর