• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুবলীপাড়া জুয়ার আসরে অভিযানে এক জুয়ারী আটক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০২:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ৮ নং মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত কুবলীপাড়া নামক স্থানে দীর্ঘদিন থেকে প্রভাবশালীর ছত্রছায়ায় নদীর ধারে বড় জুয়ার আসর চলে আসছিলো নিঝুম একটি এলাকা যেন বুঝার উপায় নেই এখানে এমন কিছু চলে সেখানে গোপন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ডের সাহসিকতায় আনসার বাহিনীকে সাথে নিয়ে জুয়ার আসরে ছদ্মবেশে সেখানে অভিযান পরিচালনা করে ১ জন জুয়ারি কে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলা ভুমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসীর মাহফুজ এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদ পুর ইউনিয়নের কুবলীপাড়া নামক স্থানের মোঃ আব্দুস সাত্তার (৫৫), পিতা আব্দুস সামাদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদ পুর ইউনিয়নের কুবলিপাড়া নামক স্থানে নদী এলাকায় বিকাল ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত জমজমাট জুয়ার আসর চলে আসছিল দীর্ঘদিন থেকে। উক্ত আসরে বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়ারিরা অংশগ্রহণ করেন। এতে করে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হচ্ছে ও এলাকায় চুরি রাহাজানি বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ কর্মকান্ডে এলাকাবাসী, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকেলে ফের খেলা শুরু করে জুয়ারিরা। এই খবর পেয়ে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভুমি কর্মকর্তা  মুনতাসীর মাহফুজ একদল আনসার বাহিনী কে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ১ জন জুয়ারিকে হাতেনাতে আটক করলেও অনেক জুয়ারি পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে তাকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ মুনতাসীর মাহফুজ বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীকে এ সাজা দেওয়া হয়েছে। 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর