• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৭:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্যামগঞ্জ এলাকায় মইলাকান্দা ও সিধলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত শত ধানের তোড়া ও ব্যানার নিয়ে অংশ নেন। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে— “ধানের শীষ! ধানের শীষ!” প্রাণবন্ত স্লোগানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি স্মরণীয় ইতিহাস নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। আজ দেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার চায়, আইনের শাসন চায়। গৌরীপুরের জনগণ ধানের শীষের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে তা প্রমাণ করে আগামী দিন জনগণেরই হবে।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেন তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান তারা মিয়া, ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণের মাইলফলক। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মুক্তচিন্তাকে রক্ষা করতে শ্যামগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

র‌্যালিতে অংশ নেওয়া স্থানীয় তরুণ শুভ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমরা পরিবর্তন চাই। মানুষ ধানের শীষে বিশ্বাস করে। তাই আজকে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে।”

আরেক স্থানীয় কৃষক জানান, “ধানের শীষ কৃষকের প্রতীক। কৃষকের কথা বলবে এমন নেতৃত্বের দরকার। তাই আমরা ধানের শীষের পক্ষে।”

র‌্যালি শেষে শ্যামগঞ্জ বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর