• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চের সভাপতি এইচ. এম. বাদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় গোলাম আজম সৈকত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেতাম না। আগামীর নির্বাচনে ধানের শীষে রাজাপুর-কাঠালিয়া (ঝালকাঠি-১) আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনাতেই কাঠালিয়া বিএনপি চলবে। তাঁর প্রতিটি নির্দেশ আমরা ঐক্যবদ্ধভাবে পালন করব।”

সভা শেষে দলের নেতাকর্মীরা আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর