• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান

সুন্দরবনে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বনদস্যু গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ৮ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরায় সুন্দরবনের বনদস্যুদের অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিল্লাল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

সাতক্ষীরায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিল্লাল গাজীকে থানায় আনা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলতে পারবো।

স্থানীয় বাসিন্দারা জানান, গাবুরা এলাকায় বেশ কিছুদিন ধরে অচেনা ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। শুক্রবার রাতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিল্লালকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশের ধারণা, সুন্দরবনের দস্যু চক্রগুলো অস্ত্র তৈরি বা মেরামতের জন্য এ ধরনের কারিগর ব্যবহার করে। সম্প্রতি সুন্দরবনে বনদস্যু কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড এবং বন বিভাগের অভিযান জোরদার করা হয়েছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত