• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে–এর সঙ্গে আজ বিএনপি নেতারা সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টা রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি আরো জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। প্রতিনিধি দলে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দলীয় সূত্র বলছে, ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে পারস্পরিক সৌজন্যবোধের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
  
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
ইশরাক হোসেন: ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার