• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিলের পর বিএনপির সঙ্গে আলোচনা: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পি.এম.
কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর এসব বিষয়ে আলোচনা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণ অধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মতৈক্য রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ-২ আসনে প্রচার নিয়ে রাশেদ খান বলেন, তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন এবং দলটির জনপ্রিয়তা যাচাইয়ে মাঠপর্যায়ে বিভিন্ন জরিপ পরিচালনা করা হচ্ছে।

বিএনপির সঙ্গে জোট হলে প্রার্থী বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, জোট হলে বিএনপি তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। তারেক রহমান কাউকে জোটের প্রার্থী ঘোষণা করলে বিএনপির কোনো নেতাকর্মী তা অমান্য করবে না বলেও আশা প্রকাশ করেন রাশেদ খান। তিনি আরও জানান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
নিপুণ রায় চৌধুরী: নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে