• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

মিডিয়া ছেড়ে কোরআন খতম, নেকাব পরলেন শিশুশিল্পী লুবাবা

বিনোদন ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
শোবিজ ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা- ছবি-ভিওডি বাংলা

শোবিজের আলোঝলমল দুনিয়া ছেড়ে ধর্মীয় জীবন বেছে নিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। কোরআন খতমের পাশাপাশি নেকাব পরা শুরু করেছেন তিনি। ইতোমধ্যে কোরআন খতম দিয়েছেন এবং নেকাব পরা শুরু করেছেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম জেমি।

একসময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে নিয়মিত দেখা যেত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবাকে। তার পরিণত মন্তব্য ও আচরণের কারণে নেটিজেনদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘পাকনা লুবাবা’ নামে।

তবে সময়ের সঙ্গে তার জীবনধারায় এসেছে বড় পরিবর্তন। লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বলেন, `লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে যে সে আর মিডিয়ায় কাজ করবে না। সে মুখ দেখাতে চায় না, তাই নেকাব পরা শুরু করেছে। ধর্মীয় বই, হাদিস ও কোরআন পড়তে পড়তেই তার মধ্যে এই পরিবর্তন এসেছে।'

তিনি আরও বলেন, `লুবাবা ইতোমধ্যে কোরআন খতম দিয়েছে। সামনে রমজানে ওমরাহ পালনের পরিকল্পনাও রয়েছে। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ থাকলেও সেগুলো নেকাব পরেই করবে।'

শোবিজ থেকে সরে এসে ধর্মীয় জীবনে ফিরে আসা তারকাদের ঘটনা নতুন নয়। দেশ-বিদেশে এমন উদাহরণ আগেও দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার শিশুশিল্পী লুবাবার এই পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
জুলাইয়ের মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে
‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছে
৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’
৫ দিনে ১.৬৭ কোটি, আয়ের দৌড়ে শীর্ষে নিশোর ‘দম’