• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

আবদুস সালাম

ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ঢাকার মানুষের ভোট কখনো কেনা যায় না। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সেটির প্রমাণ আবারও মিলবে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৭ আসনে বিএনপি'র প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকার মানুষ অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছে। এবারও তারা গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে রায় দেবে।

তিনি বলেন, বিএনপি সবসময় নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি দাবি করেন, অন্য একটি গোষ্ঠী নির্বাচনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু ঢাকার মানুষ সেই চক্রান্তে পা দেবে না।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ১২ তারিখ শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, সারাদিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া যাবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, পুরান ঢাকার সন্তান হামিদ নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি তারেক রহমানের নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখবেন।
এসময়  দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা ৭ আসনের বিএনপির প্রার্থী হামিদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ জয়ী
ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ জয়ী
ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী
ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী
ঢাকা-৪ আসনে জয়ী দাঁড়িপাল্লার সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৪ আসনে জয়ী দাঁড়িপাল্লার সৈয়দ জয়নুল আবেদীন