• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরাইলে ভোটারদের উড়ন্ত চুমু দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ এ.এম.
সরাইলে গণমিছিলে অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভোটারদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলায় আয়োজিত এক গণমিছিলে অংশ নিয়ে তিনি পথচারী ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমু দেন। মুহূর্তটি ঘিরে উপস্থিত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

বিকেল পাঁচটায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারের বেশি মানুষ অংশ নেন বলে আয়োজকেরা জানান। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

মিছিল চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রার্থীকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার জবাবে রুমিন ফারহানা হাত নেড়ে ও উড়ন্ত চুমু দিয়ে প্রতিক্রিয়া জানান। কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি ভোটারদের অংশগ্রহণ ও সমর্থনের আহ্বান জানান।

প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক সময়সীমা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই তিনি স্বতন্ত্র পরিচয়ে মাঠে সক্রিয় প্রচারণা চালিয়ে আসছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভস্মীভূত
পাংশায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভস্মীভূত
ধানের শীষে ভোট দেয়ায় তালাক, সেই গৃহবধুর পাশে দাড়ালেন তারেক রহমান
ধানের শীষে ভোট দেয়ায় তালাক, সেই গৃহবধুর পাশে দাড়ালেন তারেক রহমান
রাজশাহী-৩ আসনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর শুভেচ্ছা বিনিময়
রাজশাহী-৩ আসনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর শুভেচ্ছা বিনিময়