• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুমিনের পক্ষে থাকায় বিএনপির আরও ১০ নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পি.এম.
বিএনপি। ফাইল ছবি

বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর। তিনি বলেন, তাঁরা দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের প্রার্থীর খেজুর গাছ প্রতীকের পক্ষে কাজ করছিলেন না। এমন সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই কারণে এর আগে  উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন শাখার শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া শাহাজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে  বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইমলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। এই আসনে আগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলেন রুমিন ফারহানা।  তিনি এখন হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। এখানে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এর মধ্যে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভস্মীভূত
পাংশায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর ভস্মীভূত
ধানের শীষে ভোট দেয়ায় তালাক, সেই গৃহবধুর পাশে দাড়ালেন তারেক রহমান
ধানের শীষে ভোট দেয়ায় তালাক, সেই গৃহবধুর পাশে দাড়ালেন তারেক রহমান
রাজশাহী-৩ আসনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর শুভেচ্ছা বিনিময়
রাজশাহী-৩ আসনে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর শুভেচ্ছা বিনিময়