ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৮০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৬ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

দেশব্যাপী উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯ আসনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে টানা সাড়ে চারটা পর্যন্ত।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর সরেজমিন বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
ঈদের আমেজে ভোটাররা দল বেঁধে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। ভোট দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে গত তিন নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেন। তরুণ ভোটাররা প্রথমবার ভোট দিয়ে খুশি।
ঢাকা ৭-আসনে কামরাঙ্গীরচরের পূর্ব রাসূলপুর কেন্দ্রে ভোট দিতে আসা দেলোয়ার হোসেন জানান, গত তিনটি নির্বাচনে তিনি ভোট দিতে পারেনি। ২০১৪ সালের নির্বাচনে ভোট দিতে গেলে তাকে বলা হয় 'আপনার ভোট দিতে হবে না। বাড়ি চলে যান। ২০১৮ সালের নির্বাচনে তো ভোট কেন্দ্রের আশপাশেও যেতে দেওয়া হয় নি। ২০২৪ সালের নির্বাচনে আর ভোট দিতেই যাই নি।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনের পরিবেশ উৎসব মুখর। তাই ঈদের আমেজে ভোট দিতে এসেছি। আনন্দ নিয়ে ভোটটাও দিয়েছি।
এই আসনের নবাব বাগিচা কেন্দ্রে কথা হয় সাজেদা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ২০০৯ সালের পর আর ভোট দেওয়া হয়নি। এবারের ভোটের পরিবেশ ভালো। তাই ভোট দিতে এসেছি।
ঢাকা -৬ আসনের ধূপখোলা মহিলা সমিতি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষদের পাশাপাশি মহিলা ভোটাররাও দল বেঁধে ভোট দিতে আসছেন। তরুণ ভোটারদেরও আনন্দ উল্লাস করে ভোট কেন্দ্রে আসতে দেখা গেছে।
এই ভোট দিতে আসা রিয়াজুল ইসলাম আকাশ বলেন, জীবনে প্রথমবার ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে। আগের নির্বাচনগুলোর চেয়ে এবারের পরিবেশ ভালো। সবাই আনন্দ নিয়ে ভোট দিতে আসছেন। আমরা সব বন্ধুরা মিলে এসেছি ভোট দিতে।
ঢাকা-৮ আসনের মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই উৎসবের আমেজে ভোট দিতে এসেছেন। এই কথা হয় সৈকত ইসলাম সাগরের সাথে। তরুণ এ ভোটার বলেন, এটা আমার প্রথম ভোট। তাই খুব এক্সাইটেড।
জীবনের প্রথম ভোট দিতে এসে উচ্ছ্বাসে ভাসলেন শিক্ষার্থী শাহিন। মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, প্রথম প্রেমের সময় যে অনুভূতি পেয়েছিলাম, আজ সেই একই অনুভূতি প্রথম ভোট দিয়ে পাচ্ছি। এটি স্মরণীয় মুহূর্ত।
তিনি আরো বলেন, বিগত সময়ের ঘটনা আমরা দেখেছি, কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হতে পারিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ নম্বর আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এসব আসনে আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য। পুলিশ সদস্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র্যাবের সদস্য ৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও নিয়োজিত আছেন।
ভিওডি বাংলা/ আরকেএইচ







