• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

ভয় নয়, উৎসবের আমেজে ভোট দিয়েছে ঢাকার মানুষ

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশে চলমান সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে  ঢাকায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের মতো এখানকার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়ছে। 

সরজমিনে দেখা গেছে রাজধানীর টিকাটুলি, জুরাইন, যাত্রাবাড়ী,সুত্রাপুর, সেগুনবাগিচা, মতিঝিল, বাসাবোসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। 

 বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। কোনো প্রার্থী ভোটকেন্দ্র পরিদর্শনে এলে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

যাত্রাবাড়ীর বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, জীবনে এমন শান্তিপূর্ণ নির্বাচন তিনি আগে দেখেননি। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

আর এক ভোটার শফিকুল জানান, এবারে নির্বাচনটা অনেক ভালো হয়েছে। নির্ভয়ে পরিবারসহ ভোট দিতে পেরেছি।

এদিকে বংশাল এলাকার তরুণ ভোটার ওয়ালীদ হোসেন প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আগে নির্বাচন মানেই ছিল ভয় ও আতঙ্কের পরিবেশ, তবে এবার নির্বাচন উৎসবে পরিণত হওয়ায় তিনি সন্তুষ্ট। দিনের শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ 

ঢাকার কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলছে এবং তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-৪ আসনে ভুয়া সাংবাদিক সেজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ
ঢাকা-৪ আসনে ভুয়া সাংবাদিক সেজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক
ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক