ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ২১৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৮ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
ভোটের ফল ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্ট জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানানো হয়।
এতে বলা হয়, প্রিয় দেশবাসী, অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই।
ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও গড়মিল, নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত। এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
দলের পক্ষ থেকে বলা হয়, আমরা সবাইকে ১১-দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ আরকেএইচ







