• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

টানা ছুটি শেষে ১৬ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল–কলেজের শ্রেণি কার্যক্রম-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা ছুটির পর আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। নির্বাচনকে কেন্দ্র করে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে স্কুল–কলেজের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ক্লাস বন্ধ থাকবে। ফলে নির্বাচন ও সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের বিরতির পর আবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি বছরের প্রথম দীর্ঘ ছুটি। একই তালিকা অনুযায়ী এটি চলতি বছরের পঞ্চম ছুটি হিসেবে গণ্য হচ্ছে। ছুটির পর শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।

অন্যদিকে টানা ছুটির কারণে বন্ধ থাকা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোও ১৬ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। নির্বাচন পরবর্তী সময়ের প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে ছুটি শেষে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম একসঙ্গে পুরোদমে শুরু হচ্ছে সোমবার থেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
তিন আসনের ফল ঘোষণা করবে না ইসি
তিন আসনের ফল ঘোষণা করবে না ইসি
দেশবাসীকে ধন্যবাদ ইসির
দেশবাসীকে ধন্যবাদ ইসির