• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইইউ পর্যবেক্ষকদের মূল্যায়ন:

ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য নতুন মানদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পি.এম.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন-ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটি নতুন মানদণ্ড হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটির প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০০৮ সালের পর এবারই একটি বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইভার্স ইজাবসের মতে, এবারের ভোট ছিল বাস্তব প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক। তিনি বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীনতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছে। তবে নির্বাচনী পরিবেশে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রার্থীরা প্রচারণা চালানোর ক্ষেত্রে তুলনামূলক স্বাধীনতা ভোগ করেছেন। যদিও বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের বিষয়টি নজরে এসেছে পর্যবেক্ষকদের।

নারী অংশগ্রহণের প্রসঙ্গে ইইউ পর্যবেক্ষণ মিশন উদ্বেগ প্রকাশ করেছে। ইভার্স ইজাবস বলেন, সাম্প্রতিক গণ–অভ্যুত্থানে নারীদের দৃশ্যমান উপস্থিতি থাকলেও নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ ছিল খুবই কম। পরিসংখ্যান অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র চার শতাংশ, যা প্রতিনিধিত্বের দিক থেকে হতাশাজনক।

তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের প্রত্যাশা পূরণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা আরও শক্তিশালী করা। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ইইউ মিশনের এই প্রাথমিক মূল্যায়ন ভবিষ্যৎ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন: মন্ত্রিপরিষদ সচিব
রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন: মন্ত্রিপরিষদ সচিব
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা