• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলের হয়ে খেলতে হবে, ব্যক্তির জন্য নয়: দেম্বেলে

স্পোর্টস ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পি.এম.
উসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ সামনে রেখে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বড় ধাক্কা খেল। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের জন্য লিগ আঁ’র ম্যাচ। তবে প্রস্তুতির লক্ষ্যে পরিকল্পিত সেই ম্যাচেই হোঁচট খেল লুইস এনরিকের দল। 

রেনের মাঠে গিয়ে শুক্রবার রাতে ৩-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এই হারে চ্যাম্পিয়নস লিগ প্রস্তুতিতে ধাক্কাতো খেল সাথে লিগ আঁ’তে শীর্ষস্থান হারানোরও শঙ্কায় প্যারিসের ক্লাবটি। 

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকার পাশা পাশি গোলমুখে শটও বেশি ছিল পিএসজির। মোট ২২ শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল তাদের। আর ১৩ শটের ৪টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় রেনে।

একাধিক সুযোগ মিস এবং সেই সঙ্গে রেনের গোলকিপার ব্রিস সাম্বা ছিলেন অবিশ্বাস্য। পুরো ম্যাচে ৬টি সেভ করেছেন তিনি।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন প্যারিসকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর অন্যতম নায়ক উসমান দেম্বেলে।

তিনি বলেন, ‘আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছি। ওরা খুব ভালো খেলেছে, কিন্তু মনে হয় আমাদের আরো বেশি লড়াইয়ের মানসিকতা দেখাতে হবে।’

দলের জন্য খেলার গুরুত্ব দিয়ে দেম্বেলে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের পিএসজির জন্য খেলতে হবে। যদি আমরা মাঠে আলাদা আলাদাভাবে খেলি, তাহলে হবে না। আমরা যে শিরোপাগুলো চাই, তা জিততে পারব না।’ 

গত মৌসুমের কথা মনে করিয়ে দিয়ে দেম্বেলে বলেন, ‘গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম। আমাদের আবার সেটাই করতে হবে। এখন মৌসুমের দ্বিতীয় ভাগ চলছে। এখানে পিএসজিই আগে, কোনো ব্যক্তি নয়।’

লিগ আঁ-তে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁসের পয়েন্ট ৪৯, আর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রেনে। 

বুধবার চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথমে লেগে মোনাকের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২২ ফেব্রুয়ারি লিগে তলানির দল মেতজের মুখোমুখি হবে তারা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল নারী দল
বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল নারী দল
বিসিবিকে স্যালুট জানালেন আসিফ নজরুল
বিসিবিকে স্যালুট জানালেন আসিফ নজরুল
বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও