ধানের শীষে ভোট দেয়ায় তালাক, সেই গৃহবধুর পাশে দাড়ালেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান- এর পরামর্শে ধানের শীষে ভোট দেয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধুর পাশে দাড়ালেন 'আমরা বিএনপি পরিবার'- এর প্রতিনিধি দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পরিদর্শনে যায়। তারা ভুক্তভোগী জোহরার সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং তার সন্তানদের পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

এসময় মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তালাকের বিষয়টি শরিয়তসম্মত কিনা তা যাচাই প্রক্রিয়াধীন। এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
ভিওডি বাংলা/ আ







