• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময়। ফুল দেওয়া অনেক হয়েছে, আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।”

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবার অফিসে যোগদানের সময় এই মন্তব্য করেন মন্ত্রী। এদিন পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মন্ত্রণালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “আমরা কথাবার্তা কম, কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি একটু সময় নিয়ে সবকিছু রিভিউ করি, তারপর কথা বলব। আমরা কাজে বিশ্বাসী।”

পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি কথা কম বলি, কাজ বেশি করি। কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানব, তারপর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দেব।”

সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও বলেন, “অন-টাইমে আপনারা সবকিছু জানতে পারবেন। আমি প্রেস ফ্রেন্ডলি, তবে সবকিছু আগে পর্যালোচনা করতে পছন্দ করি।”

মন্ত্রীর অফিসে উপস্থিতির দিন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে সপ্তাহে কতদিন থাকবেন—এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, “কোন দপ্তরে কাজের চাপ কেমন, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব। তবে সবকিছুই সময়মতো জানানো হবে।”

মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং মতবিনিময়ে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন সংসদের প্রথম অধিবেশন কবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সংসদের প্রথম অধিবেশন কবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী
শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না: শিক্ষামন্ত্রী
রোজার সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
রোজার সূচি মেনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী