{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পি.এম.
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণকে অবাধ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, “সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে চাই। আমাদের তথ্য মন্ত্রণালয় গঠিত হওয়ার সময় তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গণমাধ্যম ছিল না। এখন তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গণমাধ্যমের বিস্তার হয়েছে, তবে তার সঙ্গে খাপ খাওয়ানো এখনও সম্পূর্ণভাবে সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নিয়েছি। সরকারের নীতিনির্ধারণী সঙ্গে পরামর্শ করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো।”

এদিনের সভার আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ-এর চেক বিতরণ করেন। এই কর্মসূচিতে ৬১ জন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি ২ কোটি ১৭ লাখ টাকার চেক পেয়েছেন।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে: হুইপ দুলু
ছবি: সংগৃহীত
‘এটা রাজনৈতিক মঞ্চ নয়’-ছাত্রদল নেতাকে এসপি
কক্সবাজারের পেকুয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান-দ্রুত সংস্কারের আশ্বাস