• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সকল মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পি.এম.
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সরকার দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এই পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।”

এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিজ নিজ খাতে স্পষ্টভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনার অংশ হিসেবে, ‘জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬)’ বাস্তবায়নে প্রণীত কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, বিডা চেয়ারম্যান। ছবি: সংগৃহীত
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
একদিন নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার