• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়ি

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি    ৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (৭ মার্চ) ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সন্তু গ্রুপের ১৫–২০ জনের একটি সশস্ত্র দল পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওঁৎ পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়েন। তখন সন্ত্রাসীরা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়।

নিহত আপন ত্রিপুরার বাবার নাম মৃত কিরণ মুনি ত্রিপুরা। তার বাড়ি ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনীপাড়া গ্রামে।

ভিওডি বাংলা/আলমগীর হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন চান মিতা
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন চান মিতা
আ’লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন সম্ভব নয়: নাহিদ ইসলাম
আ’লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন সম্ভব নয়: নাহিদ ইসলাম
মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার