বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনের আগে টাঙাইলে বিএনপির সমাবেশে ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় আহত মোহাম্মদ জনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই জনসভায় তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।
জনির চিকিৎসা খরচ পরিবার চালাতে পারছে না- সম্প্রতি এমন খবর জানতে পেরে প্রধানমন্ত্রী জনি ও তার পরিবারের পাশে দাঁড়ান।
রোববার বিকেলে (১৫ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর গোলাপবাগ এলাকায় জনির বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর এই চিকিৎসার দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন। তারা জনির শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে মোহাম্মদ জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। সেখানেই মারাত্মক আহত হয়েছিলেন জনি।
ভিওডি বাংলা/আরকেএইচ







