• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে পাংশা থানার এসআই (নি.) মো. শরিফুল ইসলাম, এএসআই (নি.) পরিতোষ মজুমদার ও সঙ্গীয় ফোর্স মোবাইল-৩ ডিউটিতে থাকা অবস্থায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী মধ্যপাড়া এলাকায় খান স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. আতিয়ার রহমান (৩২) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়।

আটককৃত আতিয়ার রহমান চরঝিকড়ী মধ্যপাড়া গ্রামের আকবর প্রামানিকের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

ভিওডি বাংলা-এস. কে পাল সমীর/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পাথর বোঝাই জাহাজ ডুবি
ছবি: সংগৃহীত
জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
নারী পর্যটকের শ্লীলতাহানি, অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক গ্রেপ্তার