• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোর প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পি.এম.
মকবুল হোসেন-ছবি-ভিওডি বাংলা
মকবুল হোসেন-ছবি-ভিওডি বাংলা

যশোরে ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক মকবুল হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি একই উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

জানা যায়, নিহত শিক্ষক মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে তার মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর ট্রাকটির দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘মকবুল হোসেন মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা-জুবায়ের হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পাথর বোঝাই জাহাজ ডুবি
ছবি: সংগৃহীত
জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
নারী পর্যটকের শ্লীলতাহানি, অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক গ্রেপ্তার