• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ পি.এম.
ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামীকাল ২৮ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর নগর ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হবে। এতে খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আড্ডার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান উপভোগ করবেন। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের সুযোগও থাকবে।

অনুষ্ঠানটি সরাসরি পর্যবেক্ষণ করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। এ সময় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা গড়ে তোলার উদ্দেশ্যেই এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী