• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়ান ইলেভেন কানেকশন

গুরুত্বপূর্ণ ২০ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা আসছে

রুদ্র রাসেল    ২৯ মার্চ ২০২৬, ১০:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি গ্রেপ্তার এক-এগারোর অন্যতম কুশীলব হিসেবে আলোচিত দুই অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদ ডিবি পুলিশের জেরার মুখে অন্তত ২০ জনের নাম বলেছেন, যারা সামরিক, বেসামরিক ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এছাড়া ১৮ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যারা ওয়ান ইলেভেনে কয়েকটি সংস্থায় কর্মরত ছিলেন এবং গুরু দায়িত্ব পালন করেন; যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছিল এক/এগারোর ঘটনায়।

এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ব্যবস্থা তদারককারীদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভিওডি বাংলাকে এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাচ্ছে, তা যাচাই-বাছাই করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ দল। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রীও ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন। গ্রেপ্তার দুই সেনাকর্মকর্তার বয়ানে যেসব ব্যক্তিবর্গের নাম ফাঁস হয়েছে, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে তালিকা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

একাধিক সূত্র বলছে, সবকিছুর কলকাঠি নেড়েছেন মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

তবে বহুল আলোচিত জেনারেল (অব.) মইন ইউ আহমেদ অধিনায়কের ভূমিকায় থাকলেও তাকে সার্বিক সহায়তা করেছেন তৎকালীন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল (অব.) শাহ মোহাম্মদ জিয়াউর রহমান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম।

তাদের কয়েকজন অতি উৎসাহী হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছিলেন বলে নিশ্চিত হয়েছেন তারা।

সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে তিন বাহিনীর তৎকালীন প্রধান ছাড়াও সামরিক ও বেসামরিক ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তারা তৎকালীন ড. ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনাসমর্থিত এক-এগারোর সরকার গঠনের নেপথ্যে ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা গ্রেপ্তার সাবেক দুই কর্মকর্তা নিজেদের অপরাধ স্বীকার না করলেও সবকিছু চাপিয়ে দিচ্ছেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ এবং সাবেক ডিজিএফআইপ্রধান মেজর জেনারেল এ টি এম আমিনের ওপর।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৫ বছরেও স্বাধীনতার স্বপ্ন অধরা রয়ে গেছে: আবদুস সালাম
৫৫ বছরেও স্বাধীনতার স্বপ্ন অধরা রয়ে গেছে: আবদুস সালাম
‘অতীতে জিডিপি প্রবৃদ্ধিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হতো’
‘অতীতে জিডিপি প্রবৃদ্ধিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হতো’
গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে আজ সংসদে : ডেপুটি স্পিকার
গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে আজ সংসদে : ডেপুটি স্পিকার