• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলার বাদীকে হুমকির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ০৯:৩১ পি.এম.
মুদি দোকানী প্রতিবন্ধী বারেক খন্দকার। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠিতে এক প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকান পোড়ানোর ঘটনায় আদালতে মামলা দায়েরের পর বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দাবি করেছেন, আসামিরা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বারৈগাতী এলাকার বাসিন্দা প্রতিবন্ধী বারেক খন্দকার তালতলা বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। প্রতিদিন দোকানেই রাত কাটালেও গত ৬ ফেব্রুয়ারি রাতে তিনি বাড়িতে অবস্থান করেন। অভিযোগ অনুযায়ী, ওই রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে দোকানে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানে থাকা টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় গত ৯ মার্চ ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আঃ মতিন হাওলাদার, আলমগীর তালুকদার, আঃ জলিল শেখ ও মনির হোসেনের নাম উল্লেখ করে একটি নালিশি মামলা দায়ের করা হয়।

বারৈগাতী এলাকার প্রতিবন্ধী বারেক খন্দকারের তালতলা বাজারে মুদি দোকান আগুনে পুড়ছে।

বাদী বারেক খন্দকার অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তার দাবি, আসামিরা তাকে অন্য কিছু ব্যক্তির নামে মামলা দিতে প্ররোচিত করেছে এবং এতে সহযোগিতা ও আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে মামলা দিতে বলা হয়েছিল, তারা এ ঘটনায় জড়িত নন বলে শপথ করেছেন। ফলে তিনি প্রকৃত ঘটনার ভিত্তিতেই মামলা করেছেন।

অভিযোগ অস্বীকার করে আঃ মতিন হাওলাদার বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি বাদীকে কোনো ধরনের হুমকি দেননি বলেও দাবি করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আদালতের নির্দেশে অভিযোগটি তদন্তের জন্য থানায় এসেছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি হুমকির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন!
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন!