• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

কুড়িগ্রাম

ভাইরাল তাজুর পিছনে ছুটছেন সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটররা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তাজু ভাই ২.০: জিলাপির দাম নিয়ে করা ভিডিও এনে দিয়েছে ব্যাপক পরিচিতি ব্যতিক্রমী ও সরল উপস্থাপনার ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন যুবক তাইজুল ইসলাম। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত অঞ্চল নারায়ণপুরের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মো. তাইজুল ইসলাম। ছয় ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (হেলপার)। ঢাকার বিভিন্ন এলাকায় কাজের ফাঁকে শখের বশে মজার ভিডিও তৈরি করেন। অভাব অনটনের সংসারে পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে হাতে নিয়েছেন বুম আর মোবাইল। ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। তাজুর আশা, ফেসবুক বদলে দিবে তার ভাগ্য। একমাস না যেতেই সেই আশা আর স্বপ্ন বাস্তবে ধরা দেয়।

‎সংসারের অভাবই শুধু তাকে বেদনা দেয়নি, নিজের জন্মস্থান নারায়ণপুরের অবহেলিত পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য মন কাঁদে তার। তাই প্রতিটি ভিডিও সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।

‎২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে কথা বলতে দেখা গেছে।

‎ভিডিওতে তিনি বলেন, ‘এখানে অনেক দোকানপাট, অনেক জিলাপি ভাজতেছে। তার কাছে আমি প্রশ্ন করব- জিলাপি কত করে বিক্রি করে, সাদাডা কত, লালডা কত? পরে তিনি দোকানিকে প্রশ্ন করেন, ‘জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।’

ইতিমধ্যে তাজুর ২.০ নামের পেজটিতে প্রায় চার লক্ষ ফলোয়ার পার হয়ে ৫ লক্ষর কাছাকাছি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর ভাইরাল এই তাজুর পিছনে ছুটছেন সাংবাদিক কনটেন্ট ক্রিয়েটরসহ আবাল বৃদ্ধ বনিতারা। ‎ভাইরাল হওয়া ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ লাখ (৫ মিলিয়ন) মানুষ দেখেছেন।‌ ‎ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভিডিওটি বিনোদন হিসেবে দেখছেন ও প্রশংসা করছেন, আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করছেন।

‎তাইজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, তার পরিবারে বাবা, মা, তিন ভাই ও তিনবোন নিয়ে সংসার। দুই বোনের বিয়ে হয়েছে। সংসারে তাইজুল সবার বড়। বাকিরা পড়াশোনা করছে। নিজের বাড়িভিটা নেই। অন্যের ভিটায় বসবাস করেন। বাবা-মা শ্রবণ প্রতিবন্ধী। মা রাস্তায় মাটির কাজ করেন। অভাবী সংসারে তাইজুল ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন।

তিন/চারমাস কাজ করে যখন বাড়িতে আসেন তখন তিনি ভিডিওর কাজ করেন। বিনোদন প্রেমি তাইজুল গান বাজনার দলের সঙ্গে থাকতে পছন্দ করেন। সংসারের দুঃখ কষ্ট ভুলতে তিনি এ ধরনের

কাজে যুক্ত হন। প্রত্যন্ত এই এলাকায় আসতে চারটি নৌঘাট পাড়ি দিতে হয়। ফলে সাংবাদিকসহ কেউ এখানে আসেন না।
নিজে সাংবাদিক নয় পরিচয় দিয়ে তিনি জানান, মনের কষ্ট ভুলতে এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ভিডিও করেন।

তাইজুল ইসলাম বলেন, আমি সাংবাদিক না। আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার নিউজ করেন না। আপনাদের এখানে আনার জন্য আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ। আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে ট্রল করেন, এতে আমার কষ্ট নেই। আমি চাই, চরের মানুষের উন্নয়ন হোক।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন!
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন!