আজ বাংলাদেশ-ভারত ম্যাচসহ যেসব খেলা দেখবেন

ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি দারুণ উত্তেজনাপূর্ণ—সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত, পাশাপাশি রয়েছে একাধিক আকর্ষণীয় ক্রিকেট ও ফুটবল ম্যাচ।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (শুক্রবার) বাংলাদেশ ও ভারত লড়বে শিরোপার জন্য। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়, সরাসরি দেখা যাবে ইউটিউবের স্পোর্টজওয়ার্কজ চ্যানেলে।
এদিকে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানস মুখোমুখি হবে রাত ৮টায়। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ভারতের আইপিএলেও একই সময়ে রয়েছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। এটি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে রাত ৮টায় লেস্টার সিটি ও প্রেস্টন নর্থ এন্ডের ম্যাচটি দেখা যাবে ফ্যানকোডে।
এছাড়া স্প্যানিশ লা লিগায় রাত ১টায় মুখোমুখি হবে রায়ো ভায়েকানো ও এলচে। ম্যাচটি দেখা যাবে বিগিন অ্যাপে।
ভিওডি বাংলা/এসআর







