{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

কক্সবাজারে হবে আধুনিক স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এই অঞ্চলকে আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম গড়ে তুলতে সরকার একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

স্টেডিয়ামের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের মতো মনোরম স্থানে অবকাঠামোগত পরিস্থিতি অত্যন্ত নাজুক ও জরাজীর্ণ। মাঠের অবস্থা কিছুটা গ্রহণযোগ্য হলেও খেলোয়াড় ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। অতীতে প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক না হলেও বর্তমান সরকার নতুন উদ্যমে কাজ শুরু করতে চায়।

তিনি জানান, শুধু ক্রিকেট নয়, ফুটবল ও ইনডোর গেমসহ সব ধরনের খেলার সুবিধা রেখে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স বা ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় ফিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ক্রিকেট ও ফুটবল বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠক করা হবে। বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় ফ্লাডলাইট স্থাপনে যে বাধ্যবাধকতা রয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে আলোকসজ্জা নিশ্চিত করা হবে। পাশাপাশি বিদেশের মতো ঘাসের ওপর বসে খেলা দেখার সুযোগ রাখার পরিকল্পনাও রয়েছে, যা কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিসিবি ও পর্যটন করপোরেশনের মধ্যে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। এখন সব পক্ষ সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে।

পরে প্রতিমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানে সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাতকড়া খুলে পালাল ৩২ মামলার আসামি
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু